• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

১৭ বিচারকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: অধঃস্তন আদালতের ১৭ বিচারকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট সবাই বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়। এই ১৭ বিচারকের অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও থাইল্যান্ড যাওয়া কথা রয়েছে।

এই ১৭ বিচারক হলেন- আইন কমিশনের সচিব মো. আলী আকবর (অস্ট্রেলিয়া), আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম (সৌদি আরব), আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া (ইন্দোনেশিয়া), আইন মন্ত্রণালয়ের উপ সচিব শেখ হুমায়ুন কবির (অস্ট্রেলিয়া), দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ (অস্ট্রেলিয়া), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. হাসানুল ইসলাম, (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. বদিউজ্জামান (থাইল্যান্ড), আইন মন্ত্রণালয়ের উপ সলিসিটর মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ (অস্ট্রেলিয়া), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরী (অস্ট্রেলিয়া), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক এফ এম আহসানুল হক (অস্ট্রেলিয়া), আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা ফাতেমা জাহান স্বর্ণা, (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহাকরী সচিব মো. নুরুল আলম সিদ্দীক (অস্ট্রেলিয়া), প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ইয়াসমিন বেগম (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী মুশফিক মাহবুব রবিন (অস্ট্রেলিয়া), জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান (অস্ট্রেলিয়া)।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশিক্ষণ ও সফরের জন্য এই ১৭ বিচারকের অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও সৌদি আরব যাওয়ার অনুমতি দিয়ে আইন মন্ত্রণালয় এর আগে অফিস আদেশ জারি করেছিল। কিন্তু গত ৯ মে সুপ্রিম কোর্টের জারি করা এক সার্কুলারে বলা হয়, ‘বিচারিক পদে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ আইন মন্ত্রণালয়, সংসদ সচিবালয় বা যেখানেই প্রেষণে কর্মরত থাকুক না কেন, সুপ্রিম কোর্টের পরামর্শ ব্যতিরেকে বিদেশ গমন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ