• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে এলাকার বেশ কিছু অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা দপ্তরে অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি, পরীক্ষার ফি, ভর্তির ফি, সমাপনী পরীক্ষায় পাশের পর সার্টিফিকেট প্রদান বিভিন্ন অজুহাতে অভিভাবকদের নিকট থেকে প্রয়োজনের চেয়ে অধিক টাকা গ্রহন করেন প্রধান শিক্ষক। আরো অভিযোগে জানাযায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে নীতিমালা ভঙ্গ করে একাধিকবার নিজের ভাইকে সভাপতি নির্বাচিত করান। সরকারের বরাদ্দকৃত বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষা উপকরণ ক্রয়সহ বিভিন্ন সময়ে আসা টাকা কাজ না করে আত্মসাৎ করেন। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না, খাতা স্বাক্ষর করে বেরিয়ে যান এবং নিজের খেয়াল খুশিমত বিদ্যালয়ে আসা যাওয়া করেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলীর আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় সরকার দলের আবু তাহের নামে এক যুবক বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদা পূরণ না করায় আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করেছে, অভিযোগ গুলো সঠিক নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুকের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ