• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. সফিউল আলম। গত ১৮ মে আগামী ৬ মাসের জন্য তাঁকে রেজিস্ট্রার হিসেবে সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
প্রফেসর মো. ড. সফিউল আলম ১৯৫২ সালে বর্তমান পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাঠুয়াপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম তোয়ালে¬দ হোসেন ও মাতা সাহেরা খাতুন। তিনি ১৯৭৮ সালে রাশিয়ার মস্কো’র প্রেট্রিস লুমুম্বা পিপল্স ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে এমএস এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী প্রফেসর মো. ড. সফিউল আলম ১৯৮১ সালে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৯১ সালে তৎকালীন হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন।
২২ আগস্ট ১৯৯৬ থেকে ১৬ জুন ১৯৯৯ পর্যন্ত তৎকালীন পটুয়াখালি কৃষি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’র ডীন হিসেবে যোগদান করেন। দেশি-বিদেশী জার্নালে তাঁর ৬০টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. মো. সফিউল আলম বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন এসেসিয়েশন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ