• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারী শহর উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

SAMSUNG CAMERA PICTURES
New Rose Cafe, Saidpur

বিশেষ প্রতিনিধি: ২০কোটি ৩১লাখ টাকা ব্যয়ে নীলফামারী শহরে উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-০২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
মঙ্গলবার রাতে(২৩মে) শহরের মাধার মোড়ে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ স্বাগত বক্তব্য দেন।
এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলিম উদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ ও জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী উপস্থিত ছিলেন।
নীলফামারী পৌরসভার প্রকৌশল শাখা সুত্র জানায়, ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় শহরে ১৯কিলোমিটার সড়ক এবং সাড়ে ১০ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে। চলতি ২০১৬-১৭ অর্থ বছরের দরপত্রে ১বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পের আওতায় নির্মাণাধীন কাজের মধ্যে আরসিসি সড়ক, ডিবিসি ও আরসিসি ড্রেন রয়েছে।
মিউনিসিপালিটি প্রকৌশলী হারুন অর রশিদ জানান, দুটি প্যাকেজে বাস্তবায়নাধীন কাজের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর জিয়াউল কেভি ১০কোটি ৩৭লাখ ও আতাউর রহমান খান ৯কোটি ৯৪লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করবেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী দুদু মিয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে নীলফামারী পৌরসভা ইউজিআইআইপি-৩ প্রকল্পের মাধ্যমে নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের নিজস্ব ছাড়াও দাতা সংস্থা এডিবি এবং ওএফআইডি অর্থায়ন করেছে উন্নয়ন কাছে।
নির্মাণ কাজের মধ্যে মাধার মোড় থেকে নিউ ওয়াপদা পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন মন্ত্রী আসাদুজ্জামান নুর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ