দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ডাক বিভাগের ২৩ হাজার অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সর্বনিম্ন বেতনভাতা শতভাগ বৃদ্ধির দাবীতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ইডি কর্মচারী ইউনিয়ন জেলা কমিটির নেতাকর্মীরা এই কর্মসূচী পালন করে।
বুধবার (২৪ মে) সকালে দিনাজপুর প্রধান ডাকঘর কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ডাক বিভাগের ইডি কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধি করেছে তা অসম্মানজনক। তাই সারাদেশের ইডি কর্মচারীদের কষ্টের দিয়ে তাকিয়ে বেতনবৃদ্ধির বিষয়টি পুনঃবিবেচনার দাবী জানান তারা।
বক্তারা বলেন, ডাক অধিদপ্তর কর্তৃক সরকারের নিকট পাঠানো ৭ দফা দাবী সম্বলিত বেতনকাঠামো শতভাগ বৃদ্ধিার প্রস্তাবনা বাস্তবায়ন করলেই শ্রমিকরা ন্যায্য পাওনা পাবে। দাবীগুলোর মধ্যে রয়েছে পদবী অনুযায়ী সর্বনিম্ন ৫০০০ থেকে সর্বোচ্চ ৭৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা, সকল উৎসব বোনাস প্রদান, ইডি নাইটর্গাড নিযোগ, এফ বন্ডের টাকায় কল্যাণ ট্রাাষ্ট গঠনসহ অন্যান্য দাবীর সঠিক বাস্তবায়ন দরকার।
সমাবেশ বাংলাদেশ ইডি পোস্টাল কর্মচারী ইউনিয়ন দিনাজপুর শাখার সাধারন সম্পাদক মো. আবু বক্কর আলী, মো. আতিয়ার রহমান মন্ডল, মো. জাহাঙ্গীল বাদশা, মো. হুমায়ুন কবীর ও শ্রী পলাশ সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।