• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে প্রচণ্ড গরমে ১০ ছাত্রী হাসপাতালে

যশোর : প্রচণ্ড গরমে যশোর নার্সিং ইনস্টিটিউটের ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৩ মে) রাতে তারা অসুস্থ হয়ে পড়েন এবং রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ছাত্রীরা হলেন-লিমা, সুরাইয়া, নাজনীন, মুক্তা, সালমা, নূপুর, মুন্নি, সাথী, শারমিন ও ফাতেমা। এরা যশোর জেনারেল হাসপাতাল কম্পাউন্ডে অবস্থিত নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ছাত্রী।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ব্যারোমিটারে যশোরে ধরা পড়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে আবার বিদ্যুতের লোডশেডিং চরম মাত্রায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ছাত্রীদের অভিযোগ প্রচণ্ড গরমের পাশাপাশি তাদের পর্যাপ্ত খাদ্য সরবরাহ না করায় তারা অসুস্থ হয়ে পড়ছেন।

এ ব্যাপারে একাধিক ছাত্রী সেবিকা ও রোগী কল্যাণ সমিতির সাংস্কৃতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, ‘নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুষ্প ছাত্রীদের জন্য বরাদ্দ টাকার বড় অংশ আত্মসাৎ করেন। এমনকি হোস্টেলে থাকা ছাত্রীদের ঠিকমতো খাবারও সরবরাহ করা হয় না। মঙ্গলবার দুপুরে ছাত্রীদের শুধু ঢেড়সের তরকারি দিয়ে ভাত খেতে দেওয়া হয়। এ জন্য ক্ষুধা আর প্রচণ্ড গরমে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মোস্তফা কামাল সৈকত বলেন, ‘পেটে ক্ষুধা থাকলে শরীরে অনেক ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। ছাত্রীরা প্রচণ্ড গরমে ‘ম্যাস সাইকো ইলনেস’ রোগে আক্রান্ত হয়েছে। খাবার কম সরবরাহের অভিযোগটি সঠিক নয়।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ