চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বন্দর ৫ নম্বর গেইট এলাকায় দ্রুতগামী রাইডার উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, রাকিব হোসেন (১৭) ও আমজাদ হোসেন (৪০)।
বন্দর থানার সাব ইন্সপেক্টর সাজ্জাদ কামাল জানান, সকালে ইপিজেড থেকে শহরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহি রাইডার গাড়ি বন্দরের ৫ নাম্বর গেইটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়। আহত হয় আরও কয়েকজন। এদের মধ্যে একজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত রাকিব হোসেন পটুয়াখালি জেলার বাউফল থানার চাঁদকাঠি গ্রামের তালুকদার বাড়ির আব্দুর রব তালুকদারের ছেলে। অপর নিহত আমজাদ হোসেন নগরীর ইপিজেডস্থ মেরী মৌ লি. নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।