কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সমাবেশ করতে না দেয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হলে জাহাজ মোড়ে পুলিশের বাঁধার মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ- সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সমাবেশে বক্তব্য রাখেন সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু,সহ সাধারন সম্পাদক ইদ্রিস আলী, জেলা বিএনপির শিশু সম্পাদক ডাঃ মাহফুজার রহমান মারুফ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারন সম্পাদক নাদিম আহমে,ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে হেয় করার জন্য গুলশান কার্যালয়ে পুলিশ দিয়ে তল্লাশি চালিয়েছে। যা গণতান্ত্রিক দেশহলে কিছুতেই করতে পারত না সরকার।
বর্তমান সরকার ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে বলেই গণতন্ত্রকে নস্যাত করতে চায় তাই তারা বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়না। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে তার নামে মিথ্যা মামলা দায়ের করে একের পর এক ষড়যন্ত্র করছে বর্তমান সরকার বলে অভিযোগ করেন বক্তারা।