• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় দুই প্রবাসী নিহত, আহত ৪

প্রতীকি ছবি

সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় সড়ক দূর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৭) ও লোকমান হোসেন (৩৫) নামে দুইজন দুবাই প্রবাসী নিহত হয়েছে। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৪জন। এদেরকে আশঙ্কাজনক  অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত২টার দিকে জলঢাকা পেট্রোল পাম্পের সামনে।

পুলিশ জানায়, ঢাকা বিমানবন্দর থেকে ওই দুই দুবাই প্রবাসীকে নিয়ে একটি মাইক্রোবাসে যোগে বাড়ীতে ফিরছিলো পরিবারের লোকজন । ঘটনাস্থলে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ওই মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনেই মারা যায়। তাদের বাড়ি জেলার ডিমলা উপজেলার শটিবাড়ী এলাকায়। নিহত রফিকুল ইসলাম ডিমলা উপজেলার শটিবাড়ী এলাকার শাহানুর রহমানের এবং লোকমান হোসেন একই উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের হায়দার আলীর পুত্র। আহতরা সকলেই নিহতদের স্বজন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ