• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘুষের টাকাসহ যুবককে পুলিশে দিলেন ডিসি

সিসি নিউজ:  ঘুষের ৫লাখ টাকাসহ এক যুবককে গ্রেফতার করে পুলিশে দিয়েছেন মাগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।  বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার জেলা প্রশাসনে কয়েকটি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষার কাজ নিয়ে ব্যাস্ত থাকার সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের কক্ষে প্রবেশ করেন তৌহিদুর রহমান নামে এক যুবক। এ সময় অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয় দিয়ে ০১৮৮২১২৬২৩৬ নম্বর এর একটি ফোন থেকে জেলা প্রশাসকের সরকারি মোবাইলে একটি কল আসে। ওই কল পেয়ে জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি নিজের গানম্যান আকবর হোসেনকে ডেকে তৌহিদুর রহমানকে তল্লাশী করেন। এ সময় তার কাছ থেকে একটি পলিথিনের ব্যাগে নগদ ৫লাখ টাকা ও  মাগুরার শ্রীপুর উপজেলার শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির  নামে নিয়োগ পরীক্ষার একটি প্রবেশপত্র ও তিনটি মোবাইল সেট পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।

আটক তৌহিদুর রহমান ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কুরানিরচর এলাকার বাসিন্দা । তার বিরুদ্ধে রাতেই ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ