রংপুর: রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে কমিটি গঠনের খবর জানানো হয়েছে।
সাইফুল ইসলামকে সভাপতি ও রইস আহমেদকে সাধারন সম্পাদক করে রংপুর জেলা কমিটির করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন, আবু তাহের, রেজওয়ান আলী বাবলু, সাহেদা রহমান জোসনা, মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আর মোজাফ্ফর হোসেনকে সভাপতি ও শহিদুল ইসলাম মিজুকে সাধারন সম্পাদক করে রংপুর মহানগর কমিটি গঠন করা হছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সামসুজ্জামান সামু, কাওছার জামান বাবলা, জলিলুর রহিম হীরা, এমদাদ আলী রেজেকা সুলতানা ফেন্সি, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুস ছালাম, যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান লাকুসহ ২১ সদস্য বিশিষ্ট।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান এবং মহানগর কমিটির সভাপতি মোজাফ্ফর হোসেন কমিটির বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন এ কমিটি দলকে আরো শক্তিশালী করবে। তারা এ কমিটিকে একটি ভাল কমিটি করা হয়েছে বলে মন্তব্য করেন। এজন্য কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানান।