ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম কার্যালয়ে ফুলবাড়ীর আদিবাসী স্টুডেন্টস্ ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি রাজেন মার্ডী ও সাধারণ সম্পাদক পরিমল সরেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম কার্যালয়ে কয়েক শত ছাত্রদের উপস্থিতিতে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইলসন কিস্কু ও কমিটি গঠনে সভাপতিত্ব করেন সুবাস হেমব্রম। ফুলবাড়ী আদিবাসী স্টুডেন্টস্ ইউনিয়ন (পিকেএসইউ) ১৫ সদস্য কার্যকরী কমিটি ও ৩ জন উপদেষ্টা রাখা হয়।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি মাইকেল বেসরা, সহ-সাধারণ সম্পাদক আলবিনা বাস্কে, সাংগঠনিক সম্পাদক সজিব সরেন, কোষাধ্যক্ষ মিঠুন মুর্মু, সাংস্কৃতিক সম্পাদক মিকেল্লা মার্ডী, প্রচার সম্পাদক বিপ্লব বাস্কে, সদস্য লিপি হাঁসদা, সুমি কিস্কু ও রাফায়েল সরেন।
ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মন্ডলী হলেন উইলসন কিস্কু, সুবাস হেমব্রম, ফুলজেনসিউস মুর্মু।
আদিবাসী স্টুডেন্টস ইউনিয়নের কার্যকরী কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে ছিলেন উইলসন কিস্কু। আদিবাসী স্টুডেন্টস ইউনিয়নের কমিটি গঠনে বিভিন্ন এলাকার ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে এই শক্তিশালী কমিটি গঠন করেন।