• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে অসহায়,দুস্থ্য,গরিব, পথশিশুদের সহযোগিতায় কাজ করা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এবার সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় শহরের গোলাহাটে কমলমতি শিশুদের সাথে নিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় এপিএস সদস্যরা আগত শিশুদের অক্ষরজ্ঞান পাঠ এর পাশাপাশি প্রত্যেক শিশুকে কলম খাতা উপহার দেন।
আমাদের প্রিয় সৈয়দপুর (এপিএস) এর সিনিয়র সহ-সভাপতি আজিম খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নওশাদ আনসারী, অর্থ সম্পাদক সাজু, ইব্রাহিম, জুনায়েদ, সাব্বির, মোস্তাকিম, রুবেল, সুমন, শাহিদ, আজাদ, মিথুন প্রমুখ।
এপিএস সদস্য শাহিদ জানান, আমরা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন যেহেতু অসহায়দের কল্যানে কাজ করে থাকি তাই এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শিশু ও সুবিধা বঞ্চিতদের আমরা অগ্রাধিকার দিয়েছি।
এছাড়া সাধারণ সম্পাদক নওশাদ আনসারী জানান, গত বছরের ন্যায় এই রমজানেও আমরা সকলের সহযোগিতায় শতাধিক অসহায় দুস্থ্যদের পাশাপাশি এতিম শিশুদের ঈদের নতুন জামা ও সেমাই দুধ চিনি প্রদানের উদ্যোগ নিয়েছি। এসময় পবিত্র এই কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য অনলাইন ভিত্তিক সৈয়দপুরের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি গরীব দুস্থ্য পথশিশুদের কল্যানে কাজ করার মানসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৫ সালে। সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে নিজ এলাকায় অসহায়দের উন্নয়নে এগিয়ে আসার জন্য মানুষদের উদ্বুদ্ধ করা। সেই লক্ষ্যে সৈয়দপুরে সংগঠনটি শীতে শীতার্তদের শীতবস্ত্র প্রদান, রমজানে এতিমদের নতুন জামা প্রদান, দরিদ্র ছাত্র-ছাত্রীদের সাহায্যে এগিয়ে আসা সহ সামাজিক সচেতনতা সৃষ্টি করে থাকে এ সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ