• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রূপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে কুপিয়ে হত্যা

নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ভেতরে ঢুকে নামাজ পড়া অবস্থায় ইমাম আবদুল মজিদ মুন্সীকে (৭২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে জহিরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি। এ সময় হাবিবুর মিয়া নামে আরও এক মুসল্লিকে কুপিয়ে জখম করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটির মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলাম পালিয়ে গেছে।

নিহত মজিদ মুন্সী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর এলাকায় মোসলেম বেপারী ছেলে। তিনি গত ২৫ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন।

এলাকাবাসী জানান, ১০ বছর আগে জহিরুল তার স্ত্রীকেও হত্যা করেছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাতে এশার নামাজ পড়ছিলেন ইমাম আবদুল মজিদ মুন্সী ও হাবিবুর মিয়া নামে এক মুসল্লি। এ সময় নামাজ পড়া অবস্থায় কিছু বোঝার আগেই ধারালো দা দিয়ে আবদুল মজিদ মুন্সীকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে বাধা দিতে গেলে মুসল্লি হাবিবুর মিয়াকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইসমাইল হোসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, হাসপাতালে আনার আগেই আবদুল মজিদ মুন্সী মারা যান। তার গলায়, পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ