• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা

নীলফামারী প্রতিনিধি: নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে নীলফামারীতে শনিবার দুপুরে বিতর্ক প্রতিযোগীতা হয়েছে শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্ট্রেংথেনিং হেলথ আউটকামস ফর উইমেন এ্যান্ড চিলড্রেন প্রজেক্ট’র আয়োজনে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক।
“নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চলো যাই” প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় প্রতিপাদ্যের বিপক্ষে অবস্থানকারী দল বিজয়ী হয়।
বিতর্কে বিচারক হিসেবে প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ের বাংলা বিভাগের প্রভাষক তামান্না সুলতানা ও স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক সীমা পারভীন দায়িত্ব পালন করেন। এছাড়া মডারেটর হিসেবে ছিলেন তুষার কান্তি রায়।
আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ল্যাম্পের রেফারেল কো-অর্ডিনেটর ছায়রা বেগম জানান, বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী দলের উৎসব চক্রবর্তি সেরা বিতার্কিত হিসেবে নির্বাচিত হন।
প্রতিষ্ঠানটির দ্বাদশ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুটি ভাগে দল তৈরি করে বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন করা হয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ