• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

New Rose Cafe, Saidpur

আন্তর্জাতিক ডেস্ক: ধুলিঝড়ের কারণে সৌদি আরবে পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন। নিহতদের যাদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাতে মদিনা-কাশিম মহাসড়কে এ ঘটনা ঘটে।

রবিবার (২৮ মে) এ খবর প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

খবরে বলা হয়, ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আল কাশিম প্রদেশের রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে সেগুলো দুর্ঘটনায় পড়ে।

দেশটির আল কাশিম প্রদেশের সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুলআজিজ আল-তামিমির বরাত দিয়ে সৌদি পত্রিকাটি জানিয়েছে, শুক্রবার রাতে এ দুর্ঘটনায় অন্তত ৮১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

সৌদি গেজেট লিখেছে, পাঁচটি বাসে অন্তত দুইশ যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কে দুটি বাহনের মধ্যে সংঘর্ষের পর বাকিগুলোও দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ