• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি মনোরঞ্জন শীলকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর

সিসি নিউজ: সড়ক দুর্ঘটনায় আহত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেয়া হয়।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগীয় প্রধান ডা. তোফায়েল আহম্মেদের নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা নীরিক্ষা করে তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তের পর দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধায় বরযাত্রী যাওয়ার পথে দিনাজপুরের-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাইভেটকার ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এই সাংসদ আহত হন। তিনি নাকে, মাথায় ও হাতে আঘাত পান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ