অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারী উপজেলার বজরা তবকপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ শাহিন মিয়া (১৫) দেড় মাস যাবৎ নিখোঁজ রয়েছে। তার পিতা নাম মোঃ রফিকুল মিয়া, গ্রাম- কিসামতবানু, ডাকঘর- বালাবাড়ীহাট, উপজেলা- চিলমারী, জেলা- কুড়িগ্রাম। তার পিতা জানান গত ১৭/০৪/২০১৭ ইং ফযরের নামাজের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে নীল রংয়ের পায়জামা, পাঞ্জাবী ও টুপি ছিল। সে আরো একবার নিখোঁজ হয়ে দীর্ঘদিন পর বাড়িতে ফিরে আসে। কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেলে নিম্নেমোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।