• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাইকোর্টের আদেশে বিরুদ্ধে ডোমারে মানববন্ধন!

নীলফামারী প্রতিনিধি: উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে ডোমার উপজেলার মাধ্যমিক শিক্ষকবৃন্দের ব্যানারে কতিপয় শিক্ষক। এ নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নকে ঘিরে শিক্ষকদের মনপুত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় সৃষ্ট জটিলতাকে ঘিরে উদ্ভুত পরিস্থিতির শিকারে পরিনত হল উচ্চ আদালত। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলায়।

জানা যায়, জেলার ডোমার উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয়ে ২২/১২/১৬ তারিখে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নিয়মানুযায়ী ভোট গ্রহন শেষে ৭ দিনের মধ্যে প্রথম সভায় কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে ২৯/১২/১৬ তারিখে সভা আহ্বান করা হলেও বিদ্যালয়ের ৩ জন শিক্ষক প্রতিনিধি সদস্য অনুপস্থিত থাকায় কোরাম সংকটের অজুহাত দেখিয়ে সভা অনুষ্ঠিত হয় নি। পরবর্তীতে দিনাজপুর শিক্ষাবোর্ড গত ০২/০৩/১৭ তারিখের ২/এস/৩৪/৩২৯৯(৫) নং স্বারকে বিশেষ পরিস্থিতি বিবেচনা করে ডোমার উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে একটি কমিটি অনুমোদন করে। এ ঘটনায় নির্বাচিত অভিভাবক সদস্য আবুল কাশেম ভুট্ট শিক্ষাবোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশন নং-৪৯৮৬/২০১৭। হাইকোর্টের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও একেএম জাহিরুল হকের বেঞ্চ ১১ এপ্রিল ১৭ তারিখে শিক্ষাবোর্ডের গঠিত ওই কমিটির ৩ মাসের জন্য স্থগিতাদেশের পাশাপাশি কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে একটি সম্পুর্ন বা পরিপুর্ন সভা করতে হবে মর্মে একটি রুলনিশি জারি করেন। এ আদেশ প্রাপ্তির পর প্রধান শিক্ষক গত ২০ এপ্রিল সভাপতি নির্বাচনের সভা আহ্বান করে। সভায় সকল সদস্য উপস্থিত হয় এবং সভাপতি নির্বাচনে প্রধান শিক্ষকের মনোনীত প্রার্থী সভাপতি হিসাবে বিজয়ী হতে না পেরে ৫-৪ ভোটে হেরে যায়। এক পর্যায়ে সভাপতি নির্বাচন করে সভার রেজুলেশন তৈরীর কাজ শেষ হয়। এ ঘটনার দুই দিন পর ১৩ এপ্রিল ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হক শাহ তাকে ও তার অপর শিক্ষক প্রতিনিধিকে মারপিট করে রেজুলেশ তৈরী ও স্বাক্ষর নিয়েছে মর্মে ডোমার থানায় একটি এজাহার দাখিল করে। ডোমার থানায় অদ্যাবদি এজাহারটি এখনো নথিভুক্ত হয় নি। এ নিয়ে সৃষ্ট জটিলতাকে ঘিরে আজ রবিবার কথিত শিক্ষক লাঞ্চনার অভিযোগ এনে কমিটি গঠন ও প্রক্রিয়াকে অবৈধ আখ্যায়িত করে ডোমার উপজেলার মাধ্যমিক শিক্ষকবৃন্দের ব্যানারে কতিপয় শিক্ষক এক মানববন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শাহাজাহান আলী বুলু, শামসুদ্দিন হোসাইনী, এজাবুল হক শাহ, রেজাউল করিম রাজু, জগদীশ চন্দ্র রায়, বিনয় কুমার রায় প্রমুখ।

এ ব্যাপারে গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হক শাহ সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজী হননি। প্রশ্ন উঠেছে উচ্চ আদালতের সিদ্ধান্তে কমিটি গঠনের সভা আহ্বান ও কমিটি গঠন, সুবিধা করতে না পেরে পরবর্তীতে দুই দিন পর থানায় অভিযোগ এবং পরর্বীতে মানববন্ধন এসব প্রক্রিয়া উচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে নানান কর্মসুচীকে ঘিরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ