• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘আল্লাহ মেহেরবান’ গান সরাতে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক: আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত হয়েছে উল্লেখ করে জাজ মাল্টিমিডিয়াকে ‘আল্লাহ মেহেরবান’ গানটি আগামী তিনদিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে রোববার সকালে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রার বরাবর ডাকযোগে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়, ২৭ মে ইসলামী গান মনে করে আমার মক্কেল (মো. আজিজুল বাশার) ইউটিউবে ‘আল্লাহ মেহেরবান’ গানটি খুঁজে পান। কিন্তু তিনি দেখতে পান গানটি বস-২ নামক চলচ্চিত্রের আইটেম সং। এ গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জঘন্যভাবে চিত্রায়িত হয়েছে যা বলার অপেক্ষা রাখে না।

নোটিশে আরো বলা হয়, পবিত্র রমজানের আগে এ রকম ধৃষ্টতাপূর্ণ গান মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থা দেশের আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাই আগামী তিনদিনের মধ্যে এ ভিডিও ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে রিমুভ করতে বলা হয়। অন্যথায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাজ মাল্টিমিডিয়ার পরিচালক ছাড়াও সরকারের তথ্য মন্ত্রণালয় সচিব, সাংস্কৃতিক সচিব, বিএফডিসির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের আইজি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবরও নোটিশের অনুলিপি পাঠানো হয়।

আল্লাহ মেহেরবান গানটির ভিডিও:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ