• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানবীয় জীবনে আপডেট ভার্সনের প্রভাব

।। খুরশিদ জামান কাকন ।।

আমরা কমবেশি সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। স্মার্টফোনে ইনস্টল করা সফটওয়্যার গুলো কিছুদিন পরপরেই আপডেট দিতে হয়। এর ফলে সফটওয়্যার গুলোর কার্যকরি ক্ষমতা আরো বৃদ্ধি পায়।
.
এরূপ ভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তি গুলো দিনেদিনে আরো আপডেট হচ্ছে। যার সুফল আমরা প্রতিনিয়ত পাচ্ছি।
.
সময়ের সাথে পাল্লা দিয়ে নিত্যনতুন প্রযুক্তি যেমন দিনেদিনে তার আপডেট ভার্সন নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে, তেমনিভাবে মানুষের মন-মানসিকতায়ও আপডেট ভার্সন লক্ষ করা যায়। আমাদের মানবিক জীবনে এরুপ আপডেট কতোটা ইতিবাচক, তাই বরঞ্চ আমাদের ভাববার বিষয়।
.
‘মা’ এর সাথে আরেকটা ‘মা’ লাগিয়ে মায়ের ভাইকে মিষ্টিস্বরে মামা ডাকা হয়। অথচ এখন আমরা যাকেই পাচ্ছি, তাকেই মামা বলে সম্বন্ধ করছি। যেনো সবাই আমাদের মায়ের ভাই। এটাই নাকি আধুনিকতা?
.
আমরা ভাইকে আর ভাই বলতে চাই না। ব্রো বলেই ডেকে নাকি তৃপ্তি খুঁজে পাই। এটাও নাকি আধুনিকতার ছোঁয়া?
.
আজকালকার সম্পর্ক গুলোতেও নাকি আধুনিকতার ছোয়া লেগেছে। ভার্চুয়াল জগতেও নাকি নানান সম্পর্কের সূচনা হয়। তবে শেষ পরিণতি ব্লকের মাধ্যমে ঘটে সম্পর্কের ইতি।
.
এখনকার প্রতবাদী সভা গুলোতে বজ্রকন্ঠ ঝরলেও প্রতিবাদের চেয়ে অাত্বরক্ষার প্রস্তুতিই থাকে বেশি।
.
এখনকার মিডিয়া গুলোতে জনসচেতনতার চেয়ে আত্বপ্রচারণায় চলে বেশি। একি খবর কতোরকম ভাবে দেওয়া যায়, মিডিয়া ব্যক্তিত্বের যেনো সেই ভাবনাটাই বেশি।
.
বর্তমানে ছেলেমেয়েরা যেনো সেলফি জ্বরে আক্রান্ত। মুখ-চোখ একিয়ে বেঁকিয়ে অদ্ভুত দৃষ্টিভঙ্গি প্রর্দশনই নাকি আধুনিকতা?
আমার তো শঙ্কা জাগে, কে জানে এই সেলফিই না আমাদের সেলফিস গড়ে তুলে।
এখন আমরা গ্রুপ ফটো তোলার চেয়ে, গ্রুপ সেলফি তুলাতেই ঝুঁকছি বেশি। সত্যি বলতে গ্রুপ ফটো তোলার জন্যে একজনকেভ তো ফ্রেমের বাইরে নির্দেশনায় থাকতে হয়, আর তা আমরা কেউ এ হতে চাই না।
.
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং লাইক কমেন্টের জোরে এখন আমরা যে কেউ বুনে যেতে পারি সেলিব্রিটি। কারণ মানুষ এখন আগে দেখে, পরে পরখ করে।
.
দিনেদিনে প্রযুক্তির আপডেট ভার্সন মানুষের কল্যাণ সাধন করলেও, মানুষের মানবিক দিকগুলোর আধুনিকায়ন আপাতদৃষ্টিতে অকল্যাণেই করছে বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ