সিসি ডেস্ক: আইন না জেনে ভুল ব্যাখ্যা দিচ্ছে মন্ত্রণালয় (আইন মন্ত্রণালয়) বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে সাত সদস্যের আপিল বেঞ্চে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই মন্তব্য করেন।
এর আগে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গেজেট প্রকাশে সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছেন’।
তবে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান চান বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
এরপর আদালত গেজেট প্রকাশে সরকারকে গেজেট প্রকাশে আবারো দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।