দিনাজপুর: দিনাজপুরে ২৭টি চোরাই মোটর সাইকেল এবং চোরাই মোটর সাইকেল পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জাম, স্ট্যাম্প, কম্পিউটার ও চাবী উদ্ধার করেছে পুলিশ। এ অভিযোগে দিনাজপুরের হাকিমপুরের হিলি, চিরিরবন্দর, বীরগঞ্জ ও নীলফামারী থেকে ১৩জনকে আটক করা হয়েছে।
এ নিয়ে সোমবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার হামিদুল আলম।দিনাজপুর পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে পুলিশের উবর্ধন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হামিদুল আলম জানান, মোটর সাইকেলে চোর সিন্ডিকেটকে ধরার জন্য পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলো। ওই চক্রটি মোটর সাইকেল চুরি করে ইঞ্জিন ও চেচিস নাম্বার ঘষে মেজে তুলে নতুন করে নাম্বার বসিয়ে ভুয়া কাগজপত্র তৈরী করে তারা তা বিক্রি করে আসছিলো।