ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ মুদি দোকানদার ও এক হোটেল মালিকের জরিমানা আদায় করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো.এহেতেশাম রেজার নেতৃত্বে ফুলবাড়ীর পৌর বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেছে।
জরিমানা প্রদানকারীরা হলেন,ফুলবাড়ীর পৌর বাজারের মুদি ব্যবসায়ী শ্যামল কুমার, গনেশ চন্দ্র পাল, স্বপন মিয়া, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, হাছান আলী ও হোটেল মালিক আসওয়াদ আলী।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো.এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর বাজারে অভিযান চালিয়ে, মুদি ব্যবসায়ীগণের ডিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ১২ধারায় প্রত্যেক মুদি ব্যবসায়ীর নিকট ৩০০ টাকা করে জরিমানা আদায় করেন, একই অভিযানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে হোটেল ব্যবসায়ী আসওয়াদ আলীর নিকট ৩০০ টাকা জরিমানা আদায় করেন।
কাজিহাল ইউনিয়র পরিষদেও উম্মুক্ত বাজেট ঘোষনা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদের আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ১কোটি ৬৩ লাখ ২০ হাজার ৭৪ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্যে নিজেস্ব রাজস্ব আয় ১৩ লাখ ৯১ হাজার ৩০৮ টাকা ও উন্নয়ন খাতে সরকারী অনুদান এক কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৭৭০ টাকা।
মঙ্গলবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে এক সুধী সমাবেশে এই বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন সচিব মোহাম্মদ আলীসহ সকল ইউপি সদস্যগণ ও একই ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের চেয়ারম্যান মানিক রতন বলেন নতুন কোন করআরোপ ছাড়ায় এই বাজেট ঘোষনা করা হয়েছে এবং বাজেটে সামাজিক শৃংখলা ও সমাজ উন্নয়ন এবং দরিদ্র বিমোচন কর্মসুচিকে প্রধান্য দেয়া হয়েছে। এ সময় সাংবাদিক, সুধীজন,ইউপি সদস্য, ইউপি সদস্যাসহ সব শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।