• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে তামাকের কর প্রথা বাতিলের দাবীতে মানববন্ধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তামাকের মূল্য স্তর ভিত্তিক কর প্রথা বাতিলের দাবীতে এসিডি ও উপজেলা তামাক বিরোধী কোয়ালিশনের উদ্যোগে মানববন্ধন ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেন উপজেলা তামাক বিরোধী কোয়ালিশনের সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রংপুর এসিডি’র প্রোগ্রাম অফিসার মো. তৌফিকুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আলী রঞ্জু, কায়েস আলী, রাসেল মাহমুদ, শিক্ষক মো. আশিকুল ইসলামসহ কোয়ালিশনের সদস্যবৃন্দ। মানববন্ধন শেষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রাজারহাটে চরাঞ্চলে ব্যাপক ভুট্টার চাষ
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার চরাঞ্চলে ভুট্টার ব্যাপক চাষাবাদ হয়েছে। স্বল্প সময়ে, অল্প খরচে বেশি মুনাফা হওয়ায় চরাঞ্চলের কৃষকদের কাছে ভুট্টার চাষ জনপ্রিয়তা লাভ করেছে। চলতি মওসুমে চাষীরা ভুট্টার বাম্পার ফলন পেয়ে অত্যন্ত খুশি। পাশাপাশি বাজারে দাম ভালো থাকায় আগামী বছরে ভুট্টার দ্বিগুণ চাষাবাদ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরজমিনে উপজেলার বিদ্যানন্দ ইউপির শিয়াল খাওয়ার চর, তৈয়বখাঁর চর, গাবুরহেলান, আনন্দ বাজার, নাজিমখান ইউপির রতিদেব চর, ঘড়িয়ালডাঙ্গা ইউপির রামহরি, খিতাবখাঁ, ছিনাই ইউপির কালুয়ার চরসহ চরাঞ্চলের দিগন্ত মাঠজুড়ে ভুট্টার ব্যাপক চাষ হয়েছে। তৈয়বখাঁ চরের ভুট্টা চাষী রফিকুল ইসলাম (৪০), মোহাম্মদ আলী (৪৩), আব্দুস ছালাম (৬২) জানান, তারা আগাম জাতের ২ বিঘা করে জমিতে ভুট্টার চাষ করেছেন। ফলন মোটামুটি ভালো হয়েছে। সেই সাথে বাজারে ভালো দাম থাকায় তারা খুশি। ভুট্টা চাষী মুকুল মিয়া (৩৮), আফজাল হোসেন (৬৫), আবুবক্কর জানান (৬২) ভুট্টা চাষে সামান্য সমস্যা রয়েছে এর মধ্যে মাড়াই ও বাজারজাতকরণ। এছাড়াও সরকারের পৃষ্ঠপোষকতা ও ব্যাংক ঋণের অভাব। কৃষকরা সহজ শর্তে কিস্তিতে মাড়াই মেশিন ও কৃষি ঋণ চাষাবাদে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ, সংরক্ষণাগার বাজারজাতকরণের ব্যবস্থা চালুর দাবী জানিয়েছে। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় জানান, চলতি খরিপ মওসুমে অত্র উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে ভূট্টার চাষ হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০০০ মে. টন। আবহাওয়া অনুকুল থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে, যার কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ