নীলফামারী প্রতিনিধি: ঋতুস্রাব কালীন সময় পরিচর্চা দিবস (মিনসট্রুয়াল হাইজেনিক ডে) উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা করেছে গুড নেইবারস বাংলাদেশ। রবিবার বিকেলে (২৮মে) সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাফর মুহাম্মদ কামরুল ইমান।
আলোচনা সভায় গুড নেইবারস নীলফামারী সিডিপি’র(কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) মেডিক্যাল অফিসার ডাঃ ফরহাদ হোসেন, শিক্ষা কর্মকর্তা রিফাত আল মাহমুদ, সুবর্ণখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাম কালাম আজাদ বক্তব্য দেন।
গুড নেইবারস’র স্বাস্থ্য কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, অনুষ্ঠান শেষে মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর মাঝে স্যানিটারী ন্যাপকিনসহ টুথপেস্ট, ব্রাশ বিতরণ করা হয়। এর আগে বনার্ঢ্য র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।