• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাবুলে দূতাবাস এলাকায় বিস্ফোরণে নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দূতাবাস এলাকায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতশত মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানায়।

তবে বিবিসির অনলাইন সংস্করণে নিহতের সংখ্যা ৪৯ বলে উল্লেখ করা হয়েছে। আহত হয়েছে ৩২০ জন।

বুধবার রাজধানী কাবুলের কেন্দ্রস্থল জানবাক স্কয়ারে দেশটির প্রেসিডেন্ট ভবন এবং বিদেশী দূতাবাসের কাছে, জার্মান দূতাবাসের প্রবেশ মুখে এ বিস্ফোরণ ঘটে। এছাড়া ওই এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয় ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ফলে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তার মধ্যেই এ বিস্ফোরণ ঘটলো।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বিস্ফোরণ স্থলটি ভারতীয় দূতাবাস থেকে কয়েকশ’ মিটার দূরে। তবে ভারতীয় দূতাবাসের সব কর্মী নিরাপদ আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে শহরের আকাশে মেঘের মতো কালো ধোয়ার কুণ্ডলী দেখা যায়। বিবিসি জানায়, বিস্ফোরণের কারণে স্থানীয় বিভিন্ন স্থাপনা ছিন্নভিন্ন হয়ে কয়েকশ’ মিটার দূরে ছড়িয়ে পড়ে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরোহ আল-জাজিরাকে জানান, বিস্ফোরণের পরপর আহত অসংখ্য মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে।

কোনো জঙ্গিগ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও তালিবান প্রায়ই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

এর আগে, চলতি মাসের প্রথমদিকে কাবুলে মার্কিন দূতাবাস অতিক্রম করাকালে ন্যাটো জোটের একটি সামরিক বহরকে লক্ষ্য করে চালানো আইএসের এক আত্মঘাতী হামলায় অন্তত আটজন বেসামরিক নিহত হন।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ