নীলফামারী প্রতিনিধি: ড্রীমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার(৩১মে) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা নারী ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী, নীলফামারী সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এটিএ গোলাম মোস্তফা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন।
ড্রীমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠান পরিচালক গোলাম মোস্তফা। সহকারী শিক্ষক মজনুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ আব্দুল বারী ও সাংবাদিক আব্দুল বারী বক্তব্য দেন পুরস্কার বিতরণীতে।
রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ আব্দুল বারী জানান, বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে ৩৯টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ১১৭জন ছাড়াও ১২জন অবিভাবক এবং ভালো ফলাফলের জন্য ৬০জনকে পুরস্কার প্রদান করা হয়।