• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসছে সৈয়দপর পৌরসভার এক’শ কোটি টাকার বাজেট

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) বিকেলে পৌর সম্মেলন কক্ষে মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার সাংবাদিকদের সামনে এ খসড়া বাজেট তুলে ধরেন। এসময় পৌর মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় পৌর মেয়র বলেন, সৈয়দপুর পৌরসভা রেলের জমি দখল করে না, কোন সীমানা প্রাচীর ভাঙ্গে না বরং সীমানা প্রাচীর তৈরি করে দিয়েছে বলে বিভিন্ন সময় রেল কর্তৃপক্ষ’র করা মিথ্যাচারের জবাব দেন। এছাড়া বাজেটে গুণীজনদের সম্মাননা, শিক্ষাখাতে ব্যায় বৃদ্ধি, পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধিকরনে বরাদ্দ রয়েছে। পৌর মেয়র জানান, ভবিষ্যতে সৈয়দপুর শহরকে সবদিক দিয়ে কিভাবে এগিয়ে নেয়া যায় এ ব্যাপারে আগত সাংবাদিকদের মতামত কামনা করেন। এবারের বাজেটে সর্বমোট ৮৯ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ৬শ’ ৫৫ টাকা ধরা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাজেটে তা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে পৌরসভার একটি সূত্রমতে জানা গেছে।
এসময় পৌর সচিব আশীষ কুৃমার ছাড়াও উক্ত প্রাক বাজেট আলোচনা সভায় অংশ নেয় পৌরসভা সেবা শাখার মনিটরিং অফিসার আকমল সরকার রাজু, সৈয়দপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, সিসি নিউজ’র সম্পাদক জাসিম উদ্দিন. সাংবাদিক কাজী জাহিদ, মিজানুর রহমান মিলন, ওবায়দুল হক, সাব্বির আহমেদ, মহিবুল্লাহ আকাশ এবং ওর্য়াকার্স পার্টি সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আল-মামুন সরকার সহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য গত ২৫ মে থেকে সৈয়দপুর পৌরসভা পৌর এলাকার নাগরিক, শিক্ষক, ছাত্র, সুশিল সমাজের সাথে প্রাক বাজেট নিয়ে মতবিনিময় করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার। বিশিষ্টজনদের সাথে প্রাক বাজেট মতবিনিময় শেষে এবং জাতীয় বাজেট ঘোষণার পর সৈয়দপুর পৌরসভার পুর্নাঙ্গ বাজেট ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ