• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

কালীগঞ্জে গাঁজা সেবনে ইউপি মেম্বরের মৃত্যু

New Rose Cafe, Saidpur

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে বুধবার দুপুরে অতিরিক্ত গাঁজা সেবনের পর ওবাইদুর রহমান স্বপন জোয়ার্দ্দার নামে এক ইউপি মেম্বরের মৃত্যু হয়েছে। কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ওবাইদুর মিঠাপুকুর গ্রামের মৃত ইদু জোয়ার্দ্দারের ছেলে। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের একটি বাগানে সঙ্গীদের সাথে গাঁজা সেবন করছিলো ওবাইদুর।

এ সময় পুলিশ আসার গুজব শুনে দৌড়ে পালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল উদ্দীন জানান, ওবাইদুর রহমান স্বপন জোয়ার্দ্দার গ্রাম পর্যায়ের আওয়ামীলীগের নেতা। তিনি জানান, শুনেছি পুলিশের তাড়া খেয়ে স্বপন অসুস্থ হয়ে পড়ে। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বারোবাজার ইউনিয়নের মেম্বর স্বপন নেশা করতো। বুধবার দুপুরে সে শহরের চাপালী এলাকায় একটি বাগানে বসে অতিরিক্ত গাঁজা সেবন করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এম এ কাফি তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ