• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

জয়পুরহাট: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের নিয়ে কটূক্তি করায় জয়পুরহাটে মঞ্জুরুল আলম তোতা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে জয়পুরহাট সদরের পাঁচুর চক নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মঞ্জুরুল জয়পুরহাট শহরের হাউসিং এস্টেট এলাকার মোজাম্মেল হকের ছেলে। শহরে তার একটি ফাস্টফুডের দোকান রয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, প্রায় তিন বছর ধরে মঞ্জুরুল তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে কটূক্তি করছিলেন। নানা ধরনের অশ্লিল ছবি ও মানহানিকর ভাষা দিয়ে তাদের সুনাম ক্ষুন্ন করে আসছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বুধবার সন্ধ্যায় মঞ্জুরুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ মোবাইল ফোন ট্যাক করে মঞ্জুরুলের অবস্থান শনাক্ত করার পর জেলা সদরের পাঁচুর চক থেকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ