• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বেরোবির উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর উপ-উপচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রানালয়ের নিজস্ব ওয়েবসাইটে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপাচার্য নিয়োগের বিষয়টি জানানো হয়।   এর ফলে ২৬ দিন উপাচার্য শূন্য থাকার পর উপাচার্য পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এর আগে গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর মেয়াদ শেষ হয়।   বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য তথা ভাগ্য নির্মাতা হিসেবে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ একজন সফল শিক্ষকের পাশাপাশি একজন মিডিয়া ব্যক্তিত্বও বটে। তিনি একজন সফল টকশোবিদ। দেশের জাতীয় ব্যক্তিত্ব হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। তিনি বেসরকারী সংস্থা জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। এছাড়া তিনি ইংরেজি দৈনিক এশিয়ান এজ এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পরেই এবিনিউজ২৪.কমের এই প্রতিবেদক যোগাযোগ করলে মুঠোফোনে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে যে মহান দায়িত্ব অর্পণ করেছেন তা পালনের আপ্রাণ চেষ্টা করে যাব। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করার প্রত্যয় ব্যক্ত করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ