• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাহারা’র বুকে পানির অভাবে ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমিতে পানি পিপাসায় শিশুসহ ৪৪ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রেডক্রস সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, মরুভূমিতে একটি ট্রাক নষ্ট হয়ে যাওয়ায়, ওই ট্রাকে থাকা যাত্রীরা খাবার পানির সংকটে পড়েন। ঘটনাস্থল থেকে অন্তত ৬ ব্যক্তি দীর্ঘ পথ পায়ে হেটে, একটি প্রত্যন্ত গ্রামে পৌছে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তাদের সবাই নারী।

ওই নারীরা রেডক্রসকে জানান, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আফ্রিকা থেকে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীরা নাইজার থেকে সাহারা মুরুভূমি দিয়ে লিবিয়া পৌঁছে। এরপর ভূমধ্যসাগর পাড়ি দেয় তারা।

অভিবাসন প্রত্যাশীদের সাহারা মরুভূমি পাড়ি দেয়াটা খুবই কষ্টসাধ্য। বিগত বছর জুনে, নাইজারের আলজেরিয়া সীমান্তে সাহারা মরুভূমিতে এক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন মারা যায়। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ