সিসি নিউজ: নীলফামারীতে দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে শহরের সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজে। সম্প্রতি অনুষ্ঠিত চাকুরী মেলা আয়োজনে সহযোগীতা করে বি-সেপ প্রজেক্ট।
দিনব্যাপী অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এরশাদ আহসান হাবিব।
সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ, কে, এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সচেনত নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম ডাবলু এবং বি-সেপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার এ্যালেক্সিস ছিচাম।
আয়োজক প্রতিষ্ঠান সুত্র জানায়, চাকুরী মেলায় জেলার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করে। সেখানে তাৎক্ষনিক ভাবে “শেফালী সোয়েটার” ৫জন চাকুরী প্রত্যাশিকে চাকুরী প্রদান করেন তাদের প্রতিষ্ঠানে।
সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হওয়া এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে চাকুরী মেলার আয়োজন করা হয়।
মুলত কারিগরি শিক্ষা নিয়ে যাতে করে শিক্ষার্থীরা বসে না থাকে সেজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে চাকুরী প্রত্যাশিদের সংযোগ করে দেয়াই ছিলো আয়োজনের মুল লক্ষ্য।