• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

ডিমলায় বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

New Rose Cafe, Saidpur

ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজেলায় আওয়মী লীগ পরিবারের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়তে ৮ থেকে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষকে সামনে রেখে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য উন্নয়নমুখী ও শিক্ষাবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে ডিমলা উপজেলা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়।
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় হতে একটি বিশাল আনন্দ মিছিল বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে সরকারের উন্নয়ন মূলক আনন্দ মুখরিত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম কামাল ডিআই, সাধারন সম্পাদক বাবু মোহিদ কুমার সিংহ রায়, খালিশা চাপানী ইউনিয়ন আ’লীগ সভাপতি সোহরাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সায়েম সরকার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ লেবু।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দীন স্বাধীন, শাহ্ আলম, পলাশ চন্দ্র রায়, সাইয়েন কাদির কাননসহ সরকার দলীও সকল নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ