• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে দিনদুপুরে ছিনতাই

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় শুক্রবার আনিসুর রহমান বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন।
এজাহারে জানা যায়,গত মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ডাক বাংলো ফুটবল খেলার মাঠ থেকে আনিসুর রহমানের গলায় চাকু ঠেকিয়ে গোরস্থানের দিকে নিয়ে যায় একদল ছিনতাইকারী। পরে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও প্রায় ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা।
ঘটনার দিন বিকালে সোনামণি স্কুলের সামনে থেকে এক ছিনতাইকারী ধরা পড়লে আনিসুরের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পৌর কর্মচারী শ্যামল। পরে বিষয়টি স্থানীয়ভাবে নিরসনের জন্য ছেড়ে দেওয়া হয় ছিনতাইকারীকে।
কিন্তু ঘটনার কোন সমাধান হয়নি কয়েকদিনেও। এ ঘটনায় এজাহারভুক্ত আসামিরা হলেন-কেউটগাঁও গ্রামের মমতাজ আলীর ছেলে হায়দার আলী,তজিমুল ইসলামের ছেলে ইলিয়াস আলী,লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক,মজিবর রহমানের ছেলে মাহাবুবুর রহমান। এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন,এজাহার পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ