• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারাভিযান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দেশটির আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারাভিযান সাময়িকভাবে স্থগিত করেছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো।

বিবিসি ও ইনডিপেনডেন্ট অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, বিরোধী লেবার পার্টি, লিব ডেম পার্টি, গ্রিন পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) আজ রোববার সকালে সাময়িকভাবে নির্বাচনী প্রচারাভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে।

কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র বলেন, আজ দলটি দেশের কোথাও প্রচার চালাবে না। দিনের পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লেবার পার্টি জানায়, তারাও নির্বাচনী প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে। লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারা আজ সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী প্রচার স্থগিত রাখছেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে লন্ডনে সন্ত্রাসী হামলা হয়। লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুতগতির একটি ভ্যান তুলে দেয় সন্ত্রাসীরা। পরে গাড়ি থেকে নেমে তারা পার্শ্ববর্তী বারা মার্কেট এলাকায় সাধারণ লোকজনের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ