• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশিত

New Rose Cafe, Saidpur

সিসিনিউজ: রবিবার রাত ১২টা ১ মিনিটে  দেশের সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন বলেন, প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকা কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (http://www.xiclassadmission.gov.bd/) থেকে পাওয়া যাবে। এছাড়া মোবাইলে এসএমএস করেও প্রার্থীদের ফল জানিয়ে দেয়া হয়েছে।

আশফাকুস জানান, আদেনকারীদের মধ্যে ৯৫ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন, অন্যরা দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় আসবেন। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।

কলেজে ভর্তির ওয়েবসাইটে বলা হয়, ‘মনোনীত আবেদনকারীদের আগামী ৬ থেকে ৮ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা টেলিটক, শিওর ক্যাশ অথবা রকেটের মাধ্যমে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মনোনয়ন ও ভর্তির আবেদন বাতিল হবে।’

মাইগ্রেশনের আবেদন (অপশন প্রদান) এবং নতুন আবেদন করা যাবে ৯ থেকে ১০ জুন।

১৩ জুন দ্বিতীয় পর্যায়ে এবং ১৮ জুন তৃতীয় পর্যায়ের ভর্তি ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের তালিকায় থাকা শিক্ষার্থীরা ১৪ থেকে ১৫ জুন সিলেকশন নিশ্চিত করবে এবং মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদন করতে হবে ১৬ থেকে ১৭ জুন। তৃতীয় পর্যায়ে তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৯ জুন সিলেকশন নিশ্চিত করবে।

২০ থেকে ২২ জুন এবং ২৮ থেকে ২৯ জুন দুই দফায় শিক্ষার্থী ভর্তি শেষে আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে।

এবার মাধ্যমিকে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করলেও এদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি।

বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ বছর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও ২০১৫ ও ২০১৬ সালে এই পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ