• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

New Rose Cafe, Saidpur

নীলফামারী প্রতিনিধি: ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী, এনজিও, সুশিল সমাজের প্রতিনিধসহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবিব’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম আতিকুর রহমান, নীলফামারী চেম্বর অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. বেলায়েত হোসেন।
আলোচনা সভা শেষে সেখানে জেলা প্রশাসন, নীলফামারী চেম্বার অব কর্মাস ইন্ডাষ্ট্রিজ এবং জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাাছের চারা বিতরণ করেণ জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ