• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লন্ডন হামলাকারীদের মধ্যে দুজনের নাম প্রকাশ

সিসি ডেস্ক: লন্ডনে শনিবার রাতে গাড়ি চাপা ও এলোপাথাড়ি ছুরি চালিয়ে সাত জনকে হত্যার ঘটনায় তিন হামলাকারীদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ।

এই দুজনের একজন মরক্কো ও লিবিয়ান বংশোদ্ভূত। পুলিশ বলছে হামলাকারীদের একজন ২৭ বছর বয়সী খুরাম বাট্। তিনি বিবাহিত ও এক সন্তানের বাবা ছিলেন।

ইসলামপন্থী উগ্রবাদীদের নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে তাকে দেখা গিয়েছিলো এবং পুলিশ তার সম্পর্কে আগেই জানতো। গত দু বছরে দুজন ব্যক্তি তার সম্পর্কে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন।

অন্যজনের নাম রাশিদ রেদুয়ান। তার বয়স ছিল তিরিশ। শনাক্ত করা দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা ছিলেন। শনিবারের ঐ ঘটনায় তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হন।

তার আগে তারা লন্ডন ব্রিজ ও বারো মার্কেট এলাকায় একটি গাড়ি নিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয় এবং পরে মানুষজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।

এই ঘটনায় সাত জন নিহত হয়। আহত পঞ্চাশ জনের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ