• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুলিশের ব্লকরেড অভিযানে মেস মালিকসহ আটক ৩

শরীফুল ইসলাম, চাঁদপুর॥

চাঁদপুর শহরের বিভিন্ন বাসা বাড়িতে ও মেসে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও সদর সার্কেল আফজাল হোসেনের নেতৃত্বে জঙ্গি বিরোধী ব্লকরেড অভিযান চালিয়ে মেস মালিকসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় চাঁদপুর শহরেরর বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় মাদ্রাসা রোডের দুটি ভাড়া মেস থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে শুক্কুর আলম (২০ কে আটক করা হয়। এছাড়া সঠিক কাগজপত্র না থাকায় হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর গ্রামের মৃত আবদুল মান্নান পাটওয়ারীর ছেলে মাইনুল ইসলাম (২৪) এবং মেসের মালিক মৃত আবু তাহের ভূঁইয়ার ছেলে মো. কবির হোসেনকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ সময় চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান মোল্লা, এস আই সিরাজুল ইসলাম, এস আই রাশেদুজ্জামান, এস আই ত্রিনাথ সাহা, এস আই কামরুজ্জামান, এস আই প্রহলাদসহ সর্ঙ্গীয় ফোর্স প্রায় ৮ থেকে ৯ জন এস আই উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, পুলিশ সুপার শামসুন্নাহার স্যার তো অনেক আগে থেকেই ঘোষনা দিয়েছেন বিভিন্ন বাসা বাড়ি এবং মেস ভাড়াটিয়াদের তথ্য পরিচয় থানায় জমা দেওয়ার জন্য। আমরা ব্লকরেড অভিযান চালিয়ে দুটি মেসে পাঁচ জনের তথ্য পরিচয় পাইনি। একজনকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোট দু’জনকে আটক করেছি । এবং মেসের মালিক ভাড়াটিয়াদের তথ্য জমা না দেয়ায় তাকেও থানায় নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এখন থেকে যেসব বাসা বাড়ি কিংবা মেস মালিকদের কাছ থেকে ভাড়াটিয়াদের তথ্য পরিচয় না পাওয়া যাবে ওইসকল মেস মালিককে সাথে সাথে গ্রেফতার করা হবে।

পুলিশের বিশেষ অভিযানে ৯টি গাড়িসহ আটক ২

রমজান মাসে তারাবির সময় চুরি, ছিনতাই থেকে শহরবাসীকে রক্ষা করতে চাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে ৯টি রেজিস্ট্রেশনবিহীন গাড়ীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হচ্ছে : চালক জামাল (৩০) ও জহির (২৫)। চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেনের নের্তৃত্বে বাবুরহাট মোড়ে মঙ্গলবার রাতে ৩ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
পুুলিশ রেজিস্ট্রেনবিহীন মোটর সাইকেল ও সিএনজি এর গতিরোধ করে মোটল সাইকেল ও সিএনজির কাগজ-পত্র পরীক্ষা করেন। কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা কাজে সহযোগিতা করেন সার্জেন্ট নূরে-আলম ও সাজের্ন্ট রফিকুল ইসলাম রাকিব। তারা ৭ টি মোটর সাইকেল ও ২টি সিএনজির রেজিষ্ট্রেশন না থাকায় আটক করে পুলিশ লাইনে নিয়ে যায়। এ সময় রেজিস্ট্রেশন বিহীন ২ সিএনজির চালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আর বাকি গাড়ির গুলোর কাগজপত্র পরীক্ষা করে ১০টি মটর সাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করে ছেড়ে দেয় হয়।
চালক জহির অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেনকে জানান, তারা মাসোহারা (মান্তলি) করে গাড়ি চালায়। ট্রাফিক মোজ্জাম্মেল মাসে ১ হাজার টাকা করে তাদের কাছ থেকে নেয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেন জানান, তারাবির নামাজের সময় চাঁদপুরবাসী যাতে নিশ্চিন্তে নামাজ পড়তে পারে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল দিয়ে চুরি, ছিনতাই হয়ে থাকে। তাই নিয়মিত তারাবির নামাজের সময় এ অভিযান পরিচালনা করা হবে। ফলে চাঁদপুর বাসীকে একটি সুন্দর ঈদ উপহার দেয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ