সিসি নিউজ: চ্যাম্পিয়ন কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রী অফিসের প্রেস উইংয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
শুক্রবার দিনগত রাতে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তারাবি নামাজ শেষে টাইগারদের খেলা টেলিভিশনে উপভোগ করেছেন খালেদা জিয়া। বাংলাদেশ দলের অসাধারণ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
অতীতের মতো বাংলাদেশের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি প্রধান।