• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়ন করেনি দুই লাখের বেশি শিক্ষার্থী

ঢাকা: চলতি শিক্ষাবর্ষে একাদশে ভর্তির জন্য মেধাতালিকায় সুযোগ পেয়েও প্রায় দুই লাখের অধিক শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য টাকা জমা দেয়নি। আন্তঃশিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ধারণা করা হচ্ছে পছন্দের কলেজ না পাওয়ায় সময় বৃদ্ধির পরেও তারা ভর্তি নিশ্চয়নের  টাকা জমা দেয়নি।

বোর্ড সূত্রে জানা গেছে, ৬ জুন থেকে ৮ জুন রাত ১২টা পর্যন্ত কলেজে ভর্তির নিশ্চয়নের সময় নির্ধারণ করা হয়। আশানুরূপ নিশ্চয়তা না হওয়ায় সময় বাড়িয়ে ১০ জুন দুপুর ১২টা পর্যন্ত সুযোগ দেওয়া হয়। কিন্তু এরপরও দুই লাখ ১২ হাজার শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহ দেখাননি।

মনোনীত হয়েও যারা ভর্তি নিশ্চিত করেনি তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। এনিয়ে আগামীকাল রোববার এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। সভায় নিশ্চয়ন না করা শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জানা গেছে, প্রায় সকল আবেদনকারী একাধিক কলেজ পচ্ছন্দ দিয়েছেন। কেউ যদি নতুন করে আর আবেদন না করেন তবে তার জন্য দ্বিতীয় পচ্ছন্দের কলেজ পরবর্তী মেধাতালিকায় দেওয়ার সিদ্ধান্ত হতে পারে।

বোর্ডের কলেজ পরিদর্শক জানিয়েছেন, প্রথম মেধাতালিকায় নির্বাচিত হওয়ার পরও যারা ভর্তি হননি তারা নতুন করে আবেদন করতে পারবেন।

প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি নিশ্চিত করতে হলে নিশ্চনয়ন প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে টেলিটক, ডাচ-বাংলা ব্যাংকের রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮৫ টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন বা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, ৬ জুন থেকে কলেজ ভর্তির প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ শিক্ষার্থীর নিশ্চয়ন বা বুকিং প্রক্রিয়া শুরু হয়। নিশ্চয়ন শেষ হলে মাইগ্রেশনের জন্য আবেদন চলবে। এ সময় যারা পছন্দমতো কলেজ পাননি তারা ছাড়াও যারা কোনো কলেজ পাননি তারাও আবেদন করতে পারবেন। একজন শিক্ষার্থী একটি কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের ফি বাবদ ১৮৫ টাকা প্রদান করে ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে তার আবেদনটিও বাতিল হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ