• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

সিসি নিউজ : ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২৪৬ জন।  শুক্রবার বিকালে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গত ১২ ও ১৩ আগস্ট  ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে ১৮ হাজার ৯৭৩ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে স্কুল-২ (মাদ্রাসা ও কারিগরি স্তর)  পর্যায়ে ৪২৫ জন, স্কুল (সাধারণ) পর্যায়ে ১৩ হাজার ১৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৪৩৮ জনসহ ১৮ হাজার ৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেয়।

এনটিআরসিএ চেয়ারম্যান এ এম এম আজাহার স্বাক্ষরিত ত্রয়োদশ পরীক্ষা ফলাফলে দেখা গেছে, চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ এ পুরুষ ২৭৮ জন, মহিলা ১৪৭ জনসহ মোট ৪২৫ জন, স্কুল পর্যায়ে পুরুষ ৮ হাজার ২৫৬ জন ও মহিলা ৪ হাজার ১৯২ জনসহ  ১২ হাজার ৪৪৮ জন রয়েছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ে পুরুষ ২ হাজার ৮৬৮ ও মহিলা ১ হাজার ৫০৫ জনসহ মোট ৪ হাজার ৩৭৩ জন উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল-২ পর্যায়ে ১৯টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ মোট ৭৭টি বিষয়ে পরীক্ষা নেয়া হয়।

এর আগে প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন উত্তীর্ণ হন।এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ