সিসি নিউজ: মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শহরে অবৈধ ট্রাক্টর, ট্রলি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সৈয়দপুর পৌর পরিষদ। রবিবার দুপুরে (১১ জুন) সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য বলেন সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার। এ ছাড়াও বক্তব্য রাখেন কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান-১ জিয়াউল হক জিয়া, পৌর কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান- ২ শাহিন আখতার, পৌরসভার সচিব আশীষ কুমার, কর্মসুচিতে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি অংশ নেন।
উল্লিখিত দাবি পূরণ না হলে পরবর্তিতে প্রেসক্লাবের সামনে গণঅনশনসহ সৈয়দপুর অচল কর্মসুচি দেয়া হবে বলে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ঘোষণা দেন।