দিনাজপুর প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “হিউম্যান রাইটস শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০১৭” পেলেন চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী। বুধবার সন্ধ্যায় রাজধানীতে ‘মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পবিত্র মানে রমজানের শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভা শেষে তাকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দিয়েছে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা।
রাজধানীর গ্লোরিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ‘হিউম্যান রাইটস শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো.ছিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বি আই ডাব্লিউ টি এর পরিচালক ড. জিয়াউল ইসলাম মুন্না, ব্যারিস্টার সৈয়দ তাজরুল হোসেন, অ্যাডভোকেট ফকিরে নেওয়াজ, অ্যাডভোকেট জোবায়দা পারভিন, কথা সাহিত্যিক জাহানারা তোফায়েল, শিক্ষাবিদ প্রফেসর নুরজাহান বেগম, সেভ দ্যা হিউম্যানের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা’র চেয়ারম্যান মো. রবিউল ইসলাম। এর পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী চ্যানেল আই, দৈনিক মানবজমিন এবং রেডিও আমার এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন । এছাড়াও তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা ‘সিসিডি-বাংলাদেশ’ এর আঞ্চলিক সমন্বয়কারী, ‘জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’ এবং মানবাধিকার সংস্থা “আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রের ‘সমন্বয়ক’ হিসেবে দায়িত্ব পালন করছেন।