• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরশাদের সিদ্ধান্ত উপেক্ষা করলেন ভাতিজা আসিফ

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে আগামী নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তার বড় ভাইয়ের ছেলে সাবেক এমপি হুসেন মকবুল শাহরিয়ার আসিফ।

এরশাদের পৈত্রিক নিবাস মহানগরীর সেনপাড়ার স্কাইভিডিও লাঙ্গল ভবনে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আসিফ যখন এ ঘোষণা দিচ্ছিলেন তখন এরশাদ রংপুর মেডিক্যাল কলেজের বোর্ড মিটিংয়ে ব্যস্ত ছিলেন।

কিছুদিন আগে এরশাদ রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে এ পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন।

আসিফ তার প্রার্থিতা ঘোষণার পক্ষে যুক্তি দিয়ে বলেন, দলের সুবিধাভোগী নেতা মশিউর রহমান রাঙ্গা আমাদের উপর পুলিশ দিয়ে লাঠিচার্জ, হয়রানি ও মামলা দিয়েছিলেন। আবারো রাঙ্গাকেই সাথে নিয়ে এরশাদ রংপুরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শুধু তাই নয়, এরশাদ ঘোষিত নতুন মেয়র প্রার্থীর সখ্যতা রয়েছে রাঙ্গার সাথে। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠছেন।

আসিফ আরো বলেন, এরশাদ জনগণের পালস বুঝতে পারছেন না। তাই দলীয় স্বার্থে আগামী নির্বাচনে আমি নিজেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করছি। এবং আমি আশা করছি নির্বাচনে আমি লাঙ্গল প্রতীক নিয়েই লড়তে পারবো। যদি এ প্রতীকটি নাও পাই তবুও জনস্বার্থে নির্বাচনী লড়াই চালিয়ে যাবো বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ