• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নাওজাওয়ানে আহলে সুন্নাতের ইফতার মাহফিল

নওশাদ আনসারী: ১৭ রমজান পবিত্র বদর দিবস উপলক্ষ্যে সৈয়দপুর এন্টারপ্রাইজে মাদক, জঙ্গিবাদ বিরোধী সামাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৩ জুন) সচেতন নাগরিক সমাজ ও কমিউনিটি পুলিশিং ফোরামের ব্যানারে এ সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করে নাওয়াজাওয়ানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর। উক্ত মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও ইফতারি মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুজা জঙ্গী, সিনিয়র এএসপি সৈয়দপুর সার্কেল জিয়াউর রহমান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলের আগে সমাবেশে মাদক ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন সৈয়দপুর প্লাজা মসজিদের ইমাম ও খতিক মইনুল ইসলাম আল কাদেরী, ঢেলাপির জামে মসজিদের ইমাম মরশেদুল রেজভী। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মাদ আলী মিসবাহি, মাওলানা রিদওয়ান আল কাদেরী, হাফেজ রিজওয়ান আত্তারী, আরিফ আত্তারী, হাফেজ মাওলানা শাহিদ রেজা রেজভী প্রমুখ। এছাড়া সকল বক্তারা মাদক ও জঙ্গিবাদ রুখতে সকলকে একে অপরের পরিপরক হিসাবে কাজ করার আহবান জানান। ইফতার মাহফিলে শহরের সুধি সমাজ, এতিম শিশু সহ ৫০০ জনকে ইফতারি করানো হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাওয়াজাওয়ান আহলে সুন্নাতের মোহাম্মাদ খালিদ আজম আশরাফী এবং সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ