• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে খেলাফত মজলিসের আলোচনা

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিয়ন শাখার রমজানের তাৎপর্য শীর্ষক আলেচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি শাখার সভাপতি মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সেক্রেটারী কেএম আলী আকবরের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা ক্বারি সালেহ আহমদ, হাফেজ মাওলানা আবদুল হাই, কেএম মোশাহিদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আইন উদ্দিন, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাবিব উল্লাহ মিসবাহ, আমিনুল ইসলাম বকুল, এমএ গাফ্ফার, আব্দুর রহমান, আব্দুস সুবহান, জিলু মিয়া, স্বাধীন মিয়া প্রমূখ। এদিকে খেলাফত মজলিস জাউয়া ইউপি শাখার আলোচনা সভা নূরে মদীনা একাডেমীতে মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী জহির আহমদের পরিচালনায় অনুষ্টিত হয়। এতে মাওলানা বুরহান উদ্দিন জসিম, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আমির আলী, এহিয়া খান মাহবুব, জুনেদ আহমদ, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আবু সূফিয়ান, মুফতি মাওলানা আব্দুর রব, মাওলানা ফয়জুল আমিন, মাওলানা মহি উদ্দিন উপস্থিত ছিলেন।

 

ছাতকে দু’পলাতক আসামি গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে দু’পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এরা হলো দক্ষিণ খুরমা ইউপির মর্যাদ গ্রামের জমসেদ আলীর পুত্র আল-আমিন (৩০) ও তার চাচা ইউনুছ আলীর পুত্র সৈয়দ হোসেন (৪৫)। বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাতক থানায় একটি মামলা (নং ১২/৯৩, তাং ২০.০৪.২০১৭) মূলে পুলিশ বুধবার রাতে এদেরকে গ্রেফতার করে। একটি সরকারি রাস্তার মারাত্মক ক্ষতি সাধনের ঘটনায় ছাতক এলজিইডি কর্তৃক সৈয়দ হোসেনের সহোদর সাবেক ইউপি সদস্য জুনাব আলীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় গ্রেফতারকৃতসহ তাদের সহযোগিরা একই গ্রামের সেবুল আহমদও সফিক আহমদসহ অন্যান্যদের উপর সন্ত্রাসী হামলা চালায়। পরে সেবুল আহমদ বাদি হয়ে ২৯জনের বিরুদ্ধে মামলা করলে ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ