• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

দিনাজপুরে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

New Rose Cafe, Saidpur

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে গরুর সঙ্গে ধাক্কায় লেগে শাফায়েত হোসেন সোহান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে শহরের মিশন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাফায়েত হোসেন সোহান বিরল উপজেলার তেঘড়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে। সে এবারে দিনাজপুর সরকারী কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সোহান দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মিশন রোড এলাকায় পৌঁছলে একটি অটোরিক্সাকে সাইট দিতে গিয়ে তার মোটরসাইকেলটি উল্টে গিয়ে পাশে থাকা একটি গুরুর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে গরুর শিং মাথায় লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফখরুল ইসলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিহত সোহান দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় তার খালার বাড়ীতে থাকতো। সে এবারে দিনাজপুর সরকারী কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে তার জানাজা নামাজ শেষে সোহানের গ্রামের বাড়ী বিরল উপজেলার তেঘড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ